Advertisement Placeholder

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজে নেই হোল্ডার

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজে নেই হোল্ডার

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে। আগামী ১৬ জুন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। তার আগে ১২ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। বাংলাদেশের জন্য স্বস্তির খবর, হোল্ডার পুরো সিরিজের জন্য দলের বাইরে। রোচ এখনও আনফিট। চোট কাটিয়ে উঠলে ১৩তম সদস্য হিসেবে দলে জায়গা করে নেবেন তিনি

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, ‘অলরাউন্ডার জেসন হোল্ডার বাংলাদেশের বিপক্ষে খেলছেন না। তার বিশ্রামের প্রয়োজন। পুরো সিরিজেই তাকে পাওয়া যাচ্ছে না।’

ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আগেই সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস। এবার ডাক পেয়েছেন টেস্ট দলে। বাঁহাতি স্পিনার হিসেবে দলে জায়গা হয়েছে গুগাকেশ মতির। পেসে গতি আনতে রাখা হয়েছে অ্যান্ডারসন ফিলিপকে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্লাকউড, এনক্রোমার বোনার, জন ক্যাম্পেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জায়ডেন সিলস, ডেভন থমাস।

রিজার্ভ: টেগেনারিন চন্দ্ররপল, শেমরন লুইস।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার