Advertisement Placeholder

সংঘাত নিয়ে ন্যান্সি পেলোসির বক্তব্য পক্ষপাতদুষ্ট : আজারবাইজান

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংঘাত নিয়ে ন্যান্সি পেলোসির বক্তব্য পক্ষপাতদুষ্ট : আজারবাইজান

নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান যুদ্ধ সম্পর্কে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বক্তব্যকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে প্রত্যাখ্যান করেছে আজারবাইজান। এ ব্যাপারে বাকু বলেছে, এ ধরনের বক্তব্যের ফলে সংঘর্ষরত দুটি দেশের মধ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। খবর আনাদোলু।

পেলোসি ১৮ সেপ্টেম্বর এক বক্তব্যে চলতি সপ্তাহের গোড়ার দিকে শুরু হওয়া সীমান্ত সংঘাতের জন্য আজারবাইজানকে দায়ী করেন। তিনি দাবি করেন, আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে ‘অবৈধ’ ও ‘প্রাণঘাতি’ হামলা শুরু করেছে। আর্মেনিয়া সফরে গিয়ে দেশটির রাজধানী ইয়েরেভানে এদিন এ বক্তব্য দেন পেলোসি।

তিন দিনের আর্মেনিয়া সফরের দ্বিতীয় দিনে পেলোসি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রনীতিতে আর্মেনিয়া গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

পেলোসির এ বিতর্কিত এবং উসকানিমূলক বক্তব্যের ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়েছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজারবাইজান এক বিবৃতিতে বলেছে, পেলোসি আজারবাইজানের বিরুদ্ধে যে প্রমাণ-অযোগ্য ও পক্ষপাতদুষ্ট অভিযোগ উত্থাপন করেছেন তা অগ্রহণযোগ্য।

পেলোসি যে একজন আর্মেনিয়াপন্থি রাজনীতিবিদ তা সবাই জানে। বিবৃতিতে আরও বলা হয়, এই মার্কিন কর্মকর্তার বক্তব্যে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।

গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে আর্মেনিয়ার ও আজারবাইজানের মধ্যে সর্বশেষ সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

আর্মেনিয়া অভিযোগ করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় গোরিস, কাপান ও জেরমুক শহরে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। বাকু ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, আর্মেনিয়ার সেনাবাহিনী বড় ধরনের উসকানিমূলক হামলা চালানোর পর আজারবাইজান তার জবাব দিয়েছে মাত্র।

নতুন করে ছড়িয়ে পড়া এ সংঘাতে দুই দেশের অন্তত ২০০ সেনা নিহত এবং বেসামরিক নাগরিকসহ এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার