Advertisement Placeholder

বাইডেনের সংবর্ধনায় যোগদানে শেখ হাসিনার জাতিসংঘ সফর শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইডেনের সংবর্ধনায় যোগদানে শেখ হাসিনার জাতিসংঘ সফর শুরু

জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান এবং মোহাম্মদ আব্দুল মোহিত। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায় অংশ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর শুরু হচ্ছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে বিশ্বনেতাদের সাথে শেখ হাসিনা বাইডেনের সান্ধ্যকালিন অনুষ্ঠানে যোগদানের আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা এবং ইউএনজিএ’র ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এদিন তিনি ইউএনএইচসিআর’র ফিলিপো গ্রান্ডির এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পহরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা। তিনি ইউএনজিএ’র নারী নেতাদের প্লাটফর্মে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্কে এসেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান রাত ১০ টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্ক জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

২১ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ, বোতসোয়ানা, স্লোভাক রিপাবলিক ও ইউএন হাবিট্যাট যৌথভাবে আয়োজিত টেকসই হাউজিং বিষয় উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। একই দিন তিনি ডব্লিউইএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক শোয়াব ক্লাউসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গ্লোবাল ক্রাইসিস রেসপঞ্জ গ্রুপ (জিসিআরজি) চ্যাম্পিয়ন মিটিংয়ে যোগ দেবেন। এদিন বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর প্রদর্শনী পরিদর্শনের পর কসভো প্রেসিডেন্ট ড. ভিয়োসা ওসমানি-সাদ্রিউ, ইকুয়েডর প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেনদোজার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সকালের নাস্তার মধ্যে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যন্স (এএমআর) বিষয়ে বৈঠকের পর আইওএম’র মহাপরিচালক অ্যান্টোনিও ভিটোরিনো তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ইউএস বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের সাথে উচ্চ পর্যায়ের গোলটেবিল বেঠকে অংশগ্রহণ করবেন। পরে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সমডেক আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন ও আইসিসি প্রসিকিউটর নিক ক্লেগ ও করিম খানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৩ সেপ্টেম্বর দুপুরের দিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের জেনারেল ডিবেটে তাঁর ভাষণ দেবেন। আগের ১৭ বারের মত এবারও বাংলায় ভাষণ উপস্থাপন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতিসংঘ সফরের শেষ দিন ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে প্রবাসী বাংলাদেশীদের এক নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালে যোগ দেবেন শেখ হাসিনা। ম্যানহাটানে লটে হোটেল থেকে এই ভাষণ প্রদানের পর তাঁর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার