Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে বাঙালি বীরদের সংবর্ধনা শনিবার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে বাঙালি বীরদের সংবর্ধনা সমাবেশ ২৪ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউ হ্যামশায়ার, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও অধিক বাংলাদেশি এই অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন। এর বাইরে আরো ৮ জনের তালিকা পাওয়া গেলেও নানাবিধ কারণে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেছেন।

তবে তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বাত্মকভাবে। আমেরিকায় প্রবাসীদের পথিকৃত হিসেবে বিবেচিত এসব বাঙালি বীরকে সংবর্ধনার আয়োজন করছে ‘বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ’ ও এনওয়াই প্রতিদিন ডটকম। উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। সেটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে বিলাসবহুল একটি পার্টি হলে। এবারের মত সেই সমাবেশেও প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

আমেরিকান স্বপ্ন পূরণে মূলধারায় সম্পৃক্ত হবার বিকল্প নেই-এমন বক্তব্য/মতামত/অভিমত হরদম উচ্চারিত হলেও সামর্থ্য থাকা সত্বেও অনেকে সে পথে পা বাড়ান না। এমনি অবস্থায় নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও ৩৭ জনের মত বিভিন্ন স্থানে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন। উঠতি কম্যুনিটি হিসেবে এটাও বাঙালির জন্যে কম গৌরবের নয়। বহুজাতিক সমাজে বাঙালির উত্থানের এই অবিস্মরণীয় অধ্যায়কে ইতিহাসের অংশ হিসেবে পরিণত করার আগ্রহ থেকেই শনিবারের এ সমাবেশ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশায় সাফল্য অর্জনকারিরা ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন। বাংলাদেশের এই বীর যোদ্ধাগণের হাত থেকেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করার নিরন্তর প্রয়াসে লিপ্ত এসব জনপ্রতিনিধিগণ। এজন্যেই তাঁদেরকে ‘যুক্তরাষ্ট্রে বাঙালি বীর’ হিসেবে অভিহিত করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার