Advertisement Placeholder

লন্ডন হয়ে ঢাকার উদ্দেশ্যে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ত্যাগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডন হয়ে ঢাকার উদ্দেশ্যে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ত্যাগ

ওয়াশিংটন ডিসি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় অভ্যর্থনা জানাতে এয়ারপোর্ট সংলগ্ন সড়কে জড়ো হওয়া নেতা-কর্মীরা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার সরকার-বারবার দরকার’ স্লোগানে মুখরিত পরিবেশে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ডুলেস এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট লন্ডন হয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ২ অক্টোবর সন্ধ্যা ঠিক সাড়ে ৬ টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে চারটা)।

এ সময় এয়ারপোর্ট সংলগ্ন রাডার রোডে জড়ো হওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা-কর্মীরা গগনবিদারি স্লোগানে মেতে উঠেন। উল্লেখ্য, জাতিসংঘের চলতি ৭৭তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে যোগদানের জন্যে শেখ হাসিনা সফরসঙ্গিসহ নিউইয়র্কে এসেছিলেন ১৯ সেপ্টেম্বর রাতে। ২৩ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেন এই ব্শ্বিসভায়। ২৪ সেপ্টেম্বর তার সফর আলোকে নিউইয়র্কে সংবাদ সম্মেলন শেষে প্রবাসীদের এক সমাবেশে ভাচর্’য়ালে বক্তব্য দিয়ে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখান থেকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিলেন প্রধানমন্ত্রী। দূতাবাসের প্রেস সেক্রেটারি সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোসেন-সহ সফরসঙ্গির সকলেই ফ্ল্ইাটে রয়েছেন। ৪ অক্টোবর তাঁর ঢাকায় পৌছার কথা।

ডিসি থেকে আওয়ামী লীগ নেতা শিব্বির আহমেদ এ সংবাদদাতাকে জানান, প্রধানমন্ত্রীকে বিদায় অভ্যর্থনা জানাতে ওয়াশিংটনে জড়ো হওয়া নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা মাহমুদুন্নবী বাকি, আজম আজাদ, সাদেক খান, নুরল আমিন নুরু, জিআই রাসেল, শিব্বির আহমেদ, জেবা বানু, যুবলীগের সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আবুল হোসেন প্রমুখ। এ স্লোগানে বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদও ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার