Advertisement Placeholder

৬ জানুয়ারির পরিস্থিতির আশংকা যুক্তরাষ্ট্রে: আগের ফলাফল মানেননি-এমন ২৯৯ রিপাবলিকান ব্যালটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ জানুয়ারির পরিস্থিতির আশংকা যুক্তরাষ্ট্রে: আগের ফলাফল মানেননি-এমন ২৯৯ রিপাবলিকান ব্যালটযুদ্ধে

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী ট্রুাম্প-সমর্থক সে সব প্রার্থীগণের ছবিও অনলাইনে পোস্ট করা হয়েছে। ছবি-সংগ্রহ।

২০২০ সালের নভেম্বরের নির্বাচনী ফলাফল ছিনতাই করেছেন জো বাইডেন এবং সেই ফলাফল বাতিল করে ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় বিজয়ী ঘোষণার জন্যে যারা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলায় মদদ জুগিয়েছেন-তেমন রিপাবলিকানরা আসছে ৮ নভেম্বরের নির্বাচনে প্রার্থী হয়েছেন।

রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের মত স্ববিরোধী এহেন আচরণের তথ্য উদঘাটন করেছে ওয়াশিংটন পোস্ট। ৭ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইউএস সিনেট, ইউএস হাউজ এবং স্টেট পার্লামেন্টে ট্রাম্প-সমর্থিত ২৯৯ রিপাবলিকান রয়েছেন আসন্ন ব্যালটে। এরমধ্যে ১৭৩ জনেরই বিজয়ের সম্ভাবনা প্রবল।

৫২ জন রয়েছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। ৭৪ জনের বিজয়ে ট্রাম্পের হতাশা ক্রমে বাড়ছে। সচিত্র এ গবেষণামূলক প্রতিবেদনে ওয়াশিংটন পোষ্ট আরো বলেছে যে, ৫০ স্টেটের ৪৮টিতেই রয়েছেন এমন ব্যক্তিরা। আর তারা রিপাবলিকান পার্টি থেকে কংগ্রেস ও স্টেট পার্লামেন্টে মোট প্রার্থীর অর্ধেকের বেশী। অর্থাৎ গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে এখনও মেনে নিতে পারেননি, তারা সামনের নির্বাচনে ব্যালট যুদ্ধে যদি হেরে যান তাহলে পুনরায় ৬ জানুয়ারির মত সন্ত্রাসী আচরণে লিপ্ত হতে পারেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা আশংকা প্রকাশ করেছেন। আর এভাবেই যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটির ঐতিহ্যকে নস্যাতের ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অনেকে মন্তব্য করছেন। ‘কুক পলিটিক্যাল রিপোর্ট’র মতে যারা গত নির্বাচনের ফলাফলকে প্রকাশ্যে বর্জন করেছেন তাদের অনেকের বিজয়ের সম্ভাবনা রয়েছে। তাহলে তারা কীভাবে এবারের ফলাফল মেনে নেবেন?

মার্কিন নির্বাচনী ব্যবস্থার দীর্ঘ একটি ঐতিহ্য রয়েছে। ভোট গ্রহণ এবং গণনায় কখনো কখনো ভুল-ভ্রান্তি ধরা পড়লেও তা কেউই ততটা গুরুতর বলে মনে করেননি কিংবা বছরের পর বছর একই যিকির করেননি-যা গত দু’বছর যাবত ডনাল্ড ট্রাম্প ও তার অনুসারিরা করে আসছেন। একইসাথে ট্রাম্পের রিপাবলিকান পার্টির অনেক নীতি-নির্ধারক গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে বাইডেন প্রশাসনের সাথে একযোগে কাজ করছেন। এমন শ্রেণীর রিপাবলিকানদের অবশ্য ট্রাম্পের পক্ষ থেকে ‘বিদ্রোহী’ আখ্যা দিয়ে সামনের নির্বাচনে তাদেরকে পরাজিত করার ঘোষণাও দেয়া আছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার