Advertisement Placeholder

বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা

জুভেন্টাস থেকে এসে কেবলই রোমার জার্সিতে দারুণ ছন্দ পেয়েছেন পাউলো দিবালা। তবে গতরাতে বাঁ ঊরুতে গুরুতর ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। তাতে শুরুর আগেই শেষ হতে পারে তার বিশ্বকাপ।

রবিবার রাতে রোমার ঘরের মাঠ স্টাডিও অলিম্পিকিওতে খেলতে নামেন আর্জেন্টাইন সেনসেশন। খেলায় রোমার হয়ে একটি গোলও পান। কিন্তু ৫০ মিনিটে মারাত্মক ফাউলের শিকার হন। গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয় দিবালাকে।

খেলা শেষে রোমা কোচ হোসে মরিনহো জানান, ‘এটা খুবই খারাপ। এটা মারাত্মক, আমি আশা করি মেডিক্যাল পরীক্ষায় এটা যেন খুব বেশি গুরুতর না হয়। তবে খুবই বাজে ফাউলের শিকার হয়েছে সে। আমি ডাক্তার নই, তবে অভিজ্ঞতা থেকে বলছি এটা দিবালা ও আর্জেন্টাইনদের জন্য খারাপ কিছু হতে পারে।’

উল্লেখ্য, ২১ নভেম্বর শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে দলের অন্যতম সেরা ফরোয়ার্ড দিবালা। আর্জেন্টাইনদের হয়ে ফাইনালিসিমায় একটি গোলও পেয়েছিলেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার