Advertisement Placeholder

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট: বাটলার

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট: বাটলার

অস্ট্রেলিয়ার কন্ডিশনে গত সপ্তাহে দাপট দেখিয়ে সিরিজ জিতলেও স্বাগতিকদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ড বিশ্বকাপের আগে দারুণ ফর্মে থাকলেও বাটলারের মতে অস্ট্রেলিয়া এগিয়ে, ‘ইতিহাস বলে স্বাভাবিকভাবে স্বাগতিক দেশই বড় টুর্নামেন্টগুলোতে ফেভারিট। তাই অস্ট্রেলিয়াকেই ফেভারিট ধরতে হবে।’

কন্ডিশন নখদর্পণে থাকায় অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন তিনি, ‘অনেকে অস্ট্রেলিয়ায় খেলেছে, কিন্তু নিশ্চয় অস্ট্রেলিয়ান দলের মতো কেউ এই কন্ডিশন ভালোভাবে চেনে না বা মানাতে পারেনি। আর তারা বর্তমান চ্যাম্পিয়নও।’
২০ ওভারের ক্রিকেটে যে কোনও একজন ক্রিকেটার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বিশ্বাস তার, ‘এটা প্রতিদ্বন্দ্বিতায় ভরা প্রতিযোগিতা। কিছু সেরা খেলোয়াড়রা এখানে আছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন খেলোয়াড় আপনার কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার