Advertisement Placeholder

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহাসিক জনসভা হবে : চিফ হুইপ

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহাসিক জনসভা হবে : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। চিফ হুইপ আজ শনিবার (১১ জুন) বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সমাবেশকে ঘিরে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। নৌপথে আগমনকারীদের সুযোগ-সুবিধার জন্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌজেটি ও পন্টুনের সুবিধাদি বৃদ্ধি করা হবে। এ সময় অন্যান্যের মধ‍্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক রহিমা বেগম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদ্মা নদীর বুকে দেশের অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালের ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী ২৫ জুন জমকালো উদ্বোধনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে চলছে বিপুল তোড়জোড়।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার