
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ২৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড-সহ সভ্যতার শীর্ষে অবস্থানকারি দেশসমূহের ব্যস্ততম শহর এবং উপ-শহরগুলো নারী ও তরুনীদের জন্যে নিরাপদ নয় বলে জাতিসংঘের এক জরিপে উদঘাটিত হয়েছে। সোমবার প্রকাশিত এ জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যদিও তারা জনসংখ্যার অর্ধেক, তবুও নতুন শহর নির্মাণের সময় নারী ও তরুনীদের নিরাপত্তার কথা বিবেচনায় রাখা হয় না। জরিপে অংশগ্রহণকারি ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্রিটিশ নারীর ৯৭% বলেছেন যে, পাবলিক স্পেসসমূহে তারা যৌন হয়রানির শিকার হচ্ছেন। অপরদিকে, আয়ারল্যান্ডের অর্ধেকেরও বেশী নারী বলেছেন যে, তারা অন্ধকারে গণপরিবহনকে নিরাপদ বোধ করেন না।
নারীরা শহরসমূহে চলাফেরায় স্বাচ্ছন্দবোধ করেন খুব কম সময়েই-এমন উদ্বেগের তথ্য উদঘাটিত হয়েছে এই জরিপে। অন্য ইস্যুগুলোর মধ্যে রয়েছে পাবলিক সুবিধার অভাব। সারাবিশ্বের এক তৃতীয়াংশ নারীই বলেছেন যে, শহরগুলোতে তাদের জন্যে পর্যাপ্ত টয়লেট নেই। সিটির ডিজাইন করতে নারীদের কথা সামনে রাখা জরুরি’ শীর্ষক এ জরিপে চারটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়। এগুলো ছিল নিরাপদ এবং নিরাপত্তা, ন্যায়বিচার এবং সমতা, স্বাস্থ্য এবং সুস্থতা ও সমৃদ্ধি ও পরিপূর্ণতা। রাস্তার আলো থেকে শুরু করে স্মৃতি স্তম্ভ পর্যন্ত বিস্তৃত সবকিছুই নয়া শহরের নক্সার মধ্যে থাকলেও অতীত ও বর্তমানে খ্যাতনামা নারীর মাত্র ৩ শতাংকে ওইসব স্মৃতিস্তম্ভের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
নিরাপত্তা থেকে লিঙ্গ-বৈষম্য এবং মানসম্পন্ন শিক্ষা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অমনোযোগিতা ইত্যাদি প্রাধান্য পাওয়া উচিত নয়া শহরের পরিকল্পনার সময়। এগুলো গুরুত্ব পেলেই নারী-পুরুষের বৈষম্য দূর হবে এবং সকল শহর নারীর জন্যে নিরাপদ হতে বাধ্য।
উপরোক্ত গবেষণা জরিপে দেখা যায়, সকলের জন্যে চমৎকার ভবিষ্যত-পরিবেশ রচনার কৌশল গ্রহণের সময় নারীর প্রতিনিধিত্ব যথাযথভাবে থাকে না বা তাদেরকে পাত্তা দেয়া হয় না। পরিবেশ সম্পর্কিত ৭ মন্ত্রণালয়ের মাত্র একটিতে নারীরা ঠাঁই পান। শহরের পরিকল্পনা গ্রহণ এবং নির্মাণ কাজে নেতৃত্ব পাবার মত অবস্থানে নারীরা থাকতে পারেন না। নানা অজুহাতে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়।
ইউএনডিপি প্রশাসক অসিম স্টেইনার ঘোষণা করেছেন, ‘লিঙ্গ সমতা অর্জন করা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর প্রতিটির অবিচ্ছেদ্য বিষয়। যখন শহরগুলো মূলত: সব বয়সের এবং পরিচয়ের মহিলাদের বিভিন্ন চাহিদা ও অন্তর্দৃষ্টি বিবেচনা না করেই ডিজাইন করা হয় তখোন এটি শুধুমাত্র তাদের জীবনে নয় , তাদের পরিবারের উপরও বিরুপ প্রভাব ফেলতে পারে।’ গ্লোবাল ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানী ‘অরুপ’, দ্য ইউনিভার্সিটি অব লিবারপুল এবং ইউএনডিপি বিশ্বব্যাপী পরিচালিত জরিপের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরী করা হয়েছে। বিশ্বব্যাপী নারীদের মতামত এবং অভিজ্ঞতার পাশাপাশি তথ্য ও গবেষণার পুক্সখানুপুক্সখ পর্যালোচনা চালিয়ে এটি তৈরী করা হয়েছে।
জরিপের মতামত অনুযায়ী নতুন শহর নির্মাণের সিদ্ধান্ত গ্রহনকালে নারীদের সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে। শহরগুলো যাতে নারীদের জন্য আরো ভাল কাজ করে এবং আরো স্থিতিস্থাপক ও অন্তর্ভুক্তিমূলক হয় তা নিশ্চিত করতে শহরের নকশা এবং পরিকল্পনার প্রতিটি পর্যায়ে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুনির্দিষ্ট সুপারিশের মধ্যে আরো রয়েছে, শহরব্যাপী লিঙ্গ সমতা টাস্কফোর্স গঠন, শিক্ষা ও উন্নয়ন কর্মসূচি এবং নকশা কর্ম-পরিকল্পনা তৈরী করা। শহর কর্তৃপক্ষ এবং অন্যান্য স্টেক হোল্ডারের মধ্যে সহযোগিতা যেমন, ব্যবসা এবং সুশীল সমাজের প্রতিনিধিত্বকারি নারী ও মেয়েদের জন্য নিরাপদ, ন্যায়সঙ্গত স্থান তৈরিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে। শহর কর্তৃপক্ষ অন্যান্য স্টকহোল্ডারদের মধ্যে সহযোগিতার বিষয় যেমন ব্যবসা এবং সুশীল সমাজরে গোষ্ঠীগুলোকে নারী ও মায়েদের জন্য নিরাপদ, ন্যায়সঙ্গত স্থান তৈরিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করা হয়ছে।



