
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ২১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্কের আলোচিত সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন নারী নির্যাতন, যৌন-হামলা এবং হত্যার হুমকি প্রদানের পৃথক দুটি মামলায় গ্রেফতারের পর ৭ নভেম্বর জামিন লাভ করেছেন। ১৮ জানুয়ারি তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।
তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নম্বর সিআর ০২৭৭৩৮-২২ কিউএন এবং তাকে গ্রেফতারের নম্বর হচ্ছে কিউ২২৬৩৫৭৮৬ এবং কিউ২২৬৩৫৭৮৫। নিরা রাব্বানী (৫৩) নামে বাংলাদেশি এক নারী অভিযোগ করেন, জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ১৯ অক্টোবর অপরাহ্নে প্রকাশ্যে অপদস্ত করার এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে কংক্রিটের রাস্তায় ফেলে দিলে তিনি আঘাত পান। তিনি অভিযোগ করেন, তার যুবতী কন্যাকে ২ নভেম্বর গভীর রাতে ফোন করে মা-সহ তাকে যৌন-হামলা এবং অপহরণ করে বাংলাদেশে নিয়ে হত্যার হুমকি প্রদান করেন। সেই পৃথক দুটি অভিযোগে ১১৫ প্রেসিঙ্কটের পুলিশ ইলিয়াসকে ৭ নভেম্বর সকাল ৭টায় নর্দার্ণ বুলেভার্ডের বাসা থেকে গ্রেফতার করে।
কোর্ট সূত্রে আরো জানা গেছে, উভয় অভিযোগই গণ্য হওয়ায় ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছিল। একইদিন কুইন্স ক্রিমিনাল কোর্টে মাননীয় জজ আর্ল গর্গনের এজলাশে সোপর্দ করা হলে ইলিয়াস জামিনে মুক্ত হয়েছেন। ইলিয়াস কোন আইনজীবী নিয়োগ করেননি। পাবলিক ডিফেন্ডারের সহযোগিতা নিয়েছেন।



