Advertisement Placeholder

যুুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বারভূঁইয়া, সেক্রেটারি টুটুল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বারভূঁইয়া, সেক্রেটারি টুটুল

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও সেক্রেটারি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নয়া কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ এ বারভূঁইয়া। সেক্রেটারি হয়েছেন আসেফ বারি টুটুল। ৬ নভেম্বর রবিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা সৈয়দ শওকত আলী।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসেফ বারী টুটুল।
মঞ্চে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, কলামিস্ট সাঈদ তারেক, জাফর মিতা, আলতাফ হোসেন, মাহাবুবুর রহমান অনিক, তোফায়েল আহমেদ চৌধুরী, সাবির লস্কর ও আব্দুন নূর।
সম্মেলনে আগামী ২০২৩-২০২৪ সালের নেতা নির্বাচন করা হয়। সভাপতি পদে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া ব্যতিত অন্য কোন প্রার্থী না থাকায় সভাপতি হিসেবে মোহাম্মদ এ বার ভূঁইয়াকে নির্বাচন করা হয়। সাধারণ সম্পাদক পদের জন্য প্রথমে চার জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মো: আলতাফ হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন আসেফ বারী টুটুল, জাফর মিতা, মাহাবুবুর রহমান অনিক। তিন জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সরাসরি ভোট হয়। এবং মোট ৪৬জন কাউন্সিলর ভোট প্রদান করেন। নির্বাচনী ফলাফলে ৩৩ ভোট পেয়ে আসেফ বারী টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটির তালিকা শীঘ্র প্রকাশ করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার