
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা। সোমবার (২৮ নভেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য বৃদ্ধিসহ নানা বিষয়ে আলাপ হয়। পরে তারা একসঙ্গে রাতের খাবার খান।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এটি ছিল একটা সোশ্যাল দাওয়াতের মতো।



