Advertisement Placeholder

মেসিকে হুমকি দিলেন মেক্সিকান বক্সার আলভারেজ!

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসিকে হুমকি দিলেন মেক্সিকান বক্সার আলভারেজ!

মেক্সিকোর বিপক্ষে জয়ের পর নতুন হুমকির মধ্যে পড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। জয়ের পর সেলিব্রেশনের একটি মুহূর্তে মেসি এমন কিছু করেছেন যে কারণে গোটা মেক্সিকো মেসির বিরুদ্ধে চলে গেছে। খবর ফোরফোরটু, ইউরো স্পোর্ট।

গত ২৬ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে মেসিদের সেলিব্রেশন করতে দেখা যায়। তখন মেসির পায়ের কাছে মেক্সিকোর জার্সি পড়ে ছিল। যেটিকে মেসি পায়ে করে সরিয়ে দিয়েছেন বলেও অনেকে মনে করছেন।

মেক্সিকো দলের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মেসির সমালোচনা করছেন। মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ টুইটারে বলেছেন, মেসি মেক্সিকান জার্সি দিয়ে মেঝে ঝাড়ছিলেন। এটি মেক্সিকানদের জন্য অসম্মানজনক। সে যেন আমার সামনে পড়ে না যায় সে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। মেক্সিকোকে সম্মান করা উচিত যেমন আমি আর্জেন্টিনাকে সম্মান করি।

আসলে ম্যাচের পর মেক্সিকান খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন মেসি। মনে হয় লকার রুমে জুতা খুলতে গিয়ে অসাবধানতাবশত তার পা মেঝেতে পড়ে থাকা জার্সির ওপর পড়ে যায়। মেসির সমর্থনে মাঠে নেমেছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

ক্যানেলোর টুইটের জবাবে তিনি বলেন, লড়াইয়ের অজুহাত খুঁজবেন না, মিস্টার ক্যানেলো।

আপনি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না। লকার রুমে শার্টটি খুলে মেঝেতে রাখা হয়, কারণ এটি ঘামে ভিজে গেছে।

সাবেক স্পেনের খেলোয়াড় ফাবার্গেস বলেছেন, ড্রেসিংরুমে টি-শার্ট মেঝেতে থাকা সাধারণ ব্যাপার। বেশিরভাগ খেলোয়াড়ই এটি করেন। কারণ এর পর সেটি লন্ড্রিতে নিয়ে যাওয়া হয়।

এদিন মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে আর্জেন্টিনা দলের ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ ওঠার আশা অটুট রয়েছে। আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দলটি সেই ম্যাচে জিতলে গ্রুপের শীর্ষে থেকে রাউন্ড অব ১৬-এ খেলার যোগ্যতা অর্জন করবে। একই সঙ্গে ড্র হলে দলটিকে অন্য দলের ফলের ওপর নির্ভর করতে হবে। পোল্যান্ডের বিপক্ষে হার আর্জেন্টিনার জন্য কঠিন করে দিতে পারে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার