Advertisement Placeholder

মেসি আমার রেকর্ড ভাঙলে সত্যিই খুশি হবো : বাতিস্তুতা

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসি আমার রেকর্ড ভাঙলে সত্যিই খুশি হবো : বাতিস্তুতা

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গাব্রিয়েল বাতিস্তুতার। যে রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন লিওনেল মেসি। বাতিস্তুতার আশা, কাতারে তার এই রেকর্ড ভেঙে দেবেন মেসি।
মেসির বয়স এখন পঁয়ত্রিশ। কাতারেই তিনি নিজের শেষ বিশ্বকাপ খেলছেন বলে ধরা হচ্ছে। নিজের শেষটা রাঙাতে মরিয়া আর্জেন্ট্নিা অধিনায়ক। এখন পর্যন্ত খেলছেনও দারুণ। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়া তো একজন মেসির কাছেই হেরেছে বলতে হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলসহ এবারের আসরে মোট তিন গোল মেসির। আর সব মিলিয়ে বিশ্বকাপে মোট ৯ গোল তার। আর এক গোল করলেই ছুঁয়ে ফেলবেন বাতিস্তুতাকে (১০ গোল)।

বাতিস্তুতা বলছেন মেসি তার রেকর্ড ভাঙলে খুশিই হবেন, ‘আমার এই রেকর্ডের বয়স ২০ বছর পার করতে যাচ্ছে। অবশ্যই এখন সময় এসে গেছে আমার রেকর্ড ছাপিয়ে যাওয়ার। আর যদি মেসি তা করতে পারে তবে আমি সত্যিই খুশি হব।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার