
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে

মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তির জন্যে জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় ৯ ডিসেম্বর অপরাহ্নে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ-সমাবেশ করলেন বিএনপি-শ্রমিক দলের নেতা-কর্মীরা।
সমাবেশ থেকে মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয় বাংলাদেশে বিরোধী রাজনৈতিকদের মানবাধিকার লংঘনের অভিযোগ উত্থাপন করে। স্মারকলিপি জাতিসংঘের প্রবেশ দ্বারে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন নেতৃবৃন্দ। এর আগে বিক্ষোভ-সমাবেশে নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নেই, গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছে, অপশাসনের কবলে পড়ে ব্যাংক-বীমা শূন্য হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে তাঁর পদত্যাগে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি। নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, শেখ হাসিনার পায়ের নীচে মাটি নেই বলেই বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু কখনোই গ্রেফতার-নির্যাতন চালিয়ে আন্দোলন দমন করা সম্ভব হয়নি। এবারও হবে না।
বিক্ষোভ-সমাবেশে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, স্টেট বিএনপির সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র যুুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, মোহাম্মদ নাসিম শহিদুল ইসলাম শিকদার, আশরাফ হোসেন, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসীমউদ্দিন (ভিপি), নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য-সচিব বদিউল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, মোহাম্মদ সোহরাব হোসেন, কামাল হোসেন হাওলাদার, জোহরা বেগম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, বিএনপি নেতা এমরান শাহ রণ, যুগ্ম আহবায়ক নাসিরউদ্দিন, কামালউদ্দিন দীপু, কৃষিবিদ সোলায়মান, আব্দুল মন্নান হোসেন, তরিকুল ইসলাম প্রিন্স প্রমুখ।



