Advertisement Placeholder

একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ৮ দফা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ৮ দফা কর্মসূচি

সংবাদ সম্মেলনে ড.প্রদীপ কর। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

একাত্তরের বাঙালি জেনোসাইড আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ৮ দফা কর্মসূচি উপস্থাপন করেন প্রবাসে দেড় দশকেরও অধিক সময় যাবত এই আন্দোলনের নেতা ড. প্রদীপ কর। আন্তর্জাতিক জেনোসাইড স্মরণ ও প্রতিরোধ দিবসের ৭ম বার্ষিকী উপলক্ষে ৯ ডিসেম্বর ‘জেনোসাইড ‘৭১ ফাউন্ডেশন ইউএসএ’র সেমিনার ও আলোচনা সভায় এ কর্মসূচি উপস্থাপন করা হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের পঠিত বক্তব্যেও ড. প্রদীপ কর একই আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি প্রবাসীদের প্রতি। বিশেষ করে নতুন প্রজন্মকে এই দাবির সাথে পরিচিত করতে পারলে তা পূরণ হওয়ার ক্ষেত্র প্রসারিত হবে বলে উল্লেখ করেন সেমিনারের অন্য বক্তারা। উল্লেখ্য, বিশ্বে জেনোসাইডের স্বীকৃতি আদায়ের পরিক্রমাসমূহ অনুসরণ করে বন্ধুপ্রতিম প্রতিটি দেশের পার্লামেন্টে বাংলাদেশের অনুরূপ একটি বিল পাশ করার মধ্যদিয়েও দাবি আদায়ের ক্ষেত্র সুগম হবে বলে মনে করেন সকলে। এখানে সুপারিশসমূহ উপস্থাপন করা হলো সংশ্লিষ্ট সকলকে উজ্জীবিত করার অভিপ্রায়ে। ১) আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ বেশ দীর্ঘ হতে পারে।

সে কারনে জেনোসাইড আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা। ২) একাত্তরের জেনোসাইড ভয়াবহতা ও নৃশংসতা সম্পর্কে দেশে বিদেশে ব্যাপক জনমত তৈরী এবং এ উদ্দ্যেশে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সকল পর্যায়ের “বাংলাদেশ জেনোসাইড স্টাডিজ” অন্তর্ভুক্ত করা। ৩) একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের যাবতীয় কাজ সম্পন্ন করার উদ্দ্যেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের সহ দেশের পথিতদশা গণহত্যা বিশেযজ্ঞ ও প্রবাসীদের সমন্বয়ে প্রয়োজনীয় লোকবল ও বাজেটসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী জাতীয় কমিটি বা সেল গঠন করা। ৪) দেশী ও বিদেশী বিভিন্ন উৎস হতে একাওুরের জেনোসাইড নানাবিধ দালিলিক প্রমাণগুলো সংগ্রহের মাধ্যমে একটি ডকুমেণ্ট প্রণয়ন করা। যাতে গণহত্যার যাবতীয় যথার্থ তথ্য ও চিত্র ছাড়াও তার সঙ্গে অডিও-ভিডিও থাকবে। ৫) হলোকস্ট ডিনাইল আইনের ন্যায় দেশে একটি আইন প্রনয়ন করতে যাতে জেনোসাইড প্রতিস্তিত ফ্যাক্ট নিয়ে বিতক তুলতে না পারে। ৬) কুটনীতিক পদক্ষেপ- প্রথমে বন্ধুপ্রতিম দেশসমুহের পার্লামেন্টে বাংলাদেশ জেনোসাইডের স্বীকৃতির আদায়।

বিভিন্ন দেশের পার্লামেন্টের স্বীকৃতি আদায়ের পর সব দেশগুলো সম্মিলিত ভাবে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্বীকৃতির বিষয়টি উত্থাপিত করা। এ ক্ষেএে আরমানীয়া ও রুয়ান্ডার অভিজ্ঞতা কাজে লাগানো। ৭) জেনোসাইড আন্তর্জাতিক স্বীকৃতি চাওয়ার পাশাপাশি এই জেনোসাইড মূল নায়কদের ও ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার ব্যবস্থা করা। ৮) একাত্তরের জেনোসাইড আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে জেনোসাইড ইতিহাসের বিষয়ে পরিণত করা এবং যেখানে জেনোসাইড সেখানেই প্রতিরোধ এই নীতি গ্রহনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের সাথে কাজ করা
সংবাদ সম্মেলনে ড. প্রদীপ কর আরো উল্লেখ করেন, একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি অত্যাবশক। এই স্বীকৃতি চাওয়ার আগে ঠিক করতে হবে, কেন এই স্বীকৃতি চাচ্ছি, কিভাবে এই স্বীকৃতি আদায় করা যায়? আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়ার বিভিন্ন মতামততসহ একাত্তরের জেনোসাইডের যথেষ্ট দলিল, তথ্যচিত্রসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারও চলছে। এসংক্রান্ত বিভিন্ন মামলায় জেনোসাইড বিষয়টি প্রমাণিত হয়েছে। একাত্তরের ৯ মাসে বাংলাদেশে যে হত্যাকান্ড ঘটেছে তা যেভাবেই সংজ্ঞায়িত করা হোক, তা ‘জেনোসাইড’ হিসেবেই চিহ্নিত হবে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু দুঃখের বিষয় আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়া প্রকাশিত এত সব মতামত ও প্রতিবেদনের পরও একাওুরের এতবড় জেনোসাইড আজও আন্তর্জাতিক স্বীকৃতি মিলেনি! রাষ্ট্রের পক্ষ থেকে এই জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যে উদ্যোগ নেওয়া দরকার ছিল কখনোই তা করা হয়নি।! বিশ্ব সম্প্রদায়ও চরম অবহেলা দেখিয়েছে বাংলাদেশের ক্ষেএে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অনীহা ও ব্যর্থতার ফলে বিশ্বে একের পর এক জেনোসাইড অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএএস নিউইয়র্ক ভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যারা দীর্ঘদিন যাবৎ জেনোসাইড ভিকটিমদের স্মরণ, জেনোসাইড অপরাধ সম্পর্কে গণসচেতনতা তৈরী, অপরাধীদের বিচারের আওতায় আনা, একাওুরের বাঙালি জেনোসাইডের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং জেনোসাইড প্রতিরোধে কাজ করে আসছে।

ড. প্রদীপ কর উল্লেখ করেন, জেনোসাইড ‘৭১ ফাউন্ডেশন, ইউএসএ ১৯৭১ সালে সংঘঠিত নৃশংস্য বাঙালি জেনোসাইড যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার আশায় ‘লেটার ক্যাম্পেইন’র এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এই বিশেষ কর্মসূচির লক্ষ্য ১) মার্কিন প্রশাসন এবং ২) মার্কিন কংগ্রেস। উদ্দেশ্য-এদের কাছ থেকে ১৯৭১ সালে সংঘটিত নৃশংস্যতম বাঙালি জেনোসাইডের স্বীকৃতি লাভ করা। এ উপলক্ষে, জেনোসাইড ‘৭১ ফাউন্ডেশন, ইউএসএ ক) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অব স্টেট, অ্যাটর্নি জেনারেল এবং খ) দুই মার্কিন আইন প্রনেতা কর্তৃক পেশকৃত সংশোধিত বিল পাশের প্রত্যাশায় মার্কিন পার্লামেন্ট-কংগ্রেসের নিম্নকক্ষ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং সকল সদস্যের বরাবর ‘লেটার ক্যাম্পেইন’ শুরু করা। এই লেটার ক্যাম্পেইনের আওতায় ইতিমধ্যেই ২৭ নভেম্বর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অয স্টেট, অ্যাটর্নি জেনারেল বরাবর ১৯৭১ সালে বাঙালিদের বিরুদ্ধে পাক হানাদারকে নৃশংসতম বর্বরতার তথ্য প্রেরণ করা হয়েছে।

জেনোসাইডের স্বীকৃতিদাবির এ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনস্যাল জেনারেল ডঃ মনিরুল ইসলাম। আলোচক ছিলেন প্রবীন সাংবাদিক ফজলুর রহহমান, অধ্যাপিকা হোসনে-আরা, ইঞ্জিনিয়ার মহম্মদ আলী সিদ্দিকী, এ্যাডভোকেট মোঃ বকতিয়ার আলী, রমেশ চন্দ্র নাথ, কামরুল আলম হিরা, বদিউজ্ঞামান পান্না, জালালউদ্দিন জলিল, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, একে চৌধুরী, খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, নুতন প্রজন্মের শুভ রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার