Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ‘বিবাহিত সুন্দরী’ প্রতিযোগিতায় বাংলাদেশের পিয়া বিপাশা

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ‘বিবাহিত সুন্দরী’ প্রতিযোগিতায় বাংলাদেশের পিয়া বিপাশা

বিবাহিত সুন্দরীদের নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসেছে সুন্দরীদের মেলা। ‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’ প্রতিযোগিতায় পৃথিবীর ৬০টি দেশের ৬০ জন বিবাহিত সুন্দরী অংশ নিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব নামের একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিলেন প্রতিযোগিতাটিতে। ১০ ডিসেম্বর থেকে এর আয়োজন শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের আগে প্রস্তুতি হিসেবে প্রতিযোগীদের মহড়া, সাক্ষাৎকার, ফটোসেশনসহ নানা কাজ চলছে। চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর।

‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’-এ অংশ নিতে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে লাস ভেগাসে পৌঁছেছেন পিয়া বিপাশা। সেখান থেকে হোয়াটসঅ্যাপে পিয়া বলেন, ‘১০ ডিসেম্বর থেকে ভেন্যুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং শুরু হয়েছে। গ্রুমিংয়ে অংশ নিচ্ছি। অনেক দেশের প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাদের সম্পর্কে, তাদের দেশ, সংস্কৃতিসহ নানা বিষয় জানতে পারছি। একটা বড় উৎসবের সময় যেন পার করছি। ভালোই লাগছে।’

বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ফিলিপাইন, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিবাহিত সুন্দরী নারীরা।

গত বছর ‘মিসেস ওয়ার্ল্ড–২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড। প্রতিযোগিতায় নিজের ব্যাপারে আশাবাদী পিয়া। তার কথায়, ‘চাইলেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় না। কিছু শর্ত পালন করতে হয়। বর্তমান পেশা, সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অনুসারী, বিনোদন জগতে কাজ, সামাজিক প্রভাব— সবকিছু মিলে প্রতিযোগিতার দিক থেকে আমার একটা ভালো অবস্থান আছে। এখানে যারা অংশ নিয়েছেন তাদের প্রোফাইল ঘেঁটে দেখেছি, সব দিক দিয়ে তাদের চাইতে আমার অবস্থান কম শক্ত নয়। তবে প্রতিযোগিতায় জুরিবোর্ড আছে, ভোটিং আছে— সব মিলে দেখি কী হয়। প্রত্যাশা ছাড়ছি না। কিছু একটা হয়েও যেতে পারে।’

প্রতিযোগিতায় অংশ নিতে অনেকদিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন পিয়া বিপাশা। ওজন কমিয়েছেন প্রায় আট কেজি। প্রাতিযোগিতায় জিততে না পারলেও ভালো কিছু অভিজ্ঞতা সঙ্গী হবে বলে মনে করেন এই অভিনেত্রী।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার