Advertisement Placeholder

বিশ্বকাপ ট্রপি নিয়ে আর্জেন্টিনায় মেসি বাহিনী

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ ট্রপি নিয়ে আর্জেন্টিনায় মেসি বাহিনী

ট্রফি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল। সোমবার দিবাগত রাত তিনটার দিকে মেসিরা দেশে পৌঁছান। মঙ্গলবার বিকালে রাজধানী বুয়েন্স আয়ার্সে তাদের বরণ করে নেবে আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা।

বুয়েন্স আয়ার্সে ফুটবল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ট্রেনিং একাডেমিতে রাতের বাকিটা সময় কাটাবেন মেসিরা।
এরপর বিকেলে তারা সাধারণ মানুষের সাথে ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নেবেন।

রবিবার কাতারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে এমন কীর্তি গড়ার পর থেকেই বুয়েন্স আয়ার্সের রাস্তায় জড়ো হয়ে আছে লাখ লাখ মানুষ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার