Advertisement Placeholder

জীবন থাকতে বাংলাদেশের স্বার্থ নষ্ট হতে দিব না : শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবন থাকতে বাংলাদেশের স্বার্থ নষ্ট হতে দিব না : শেখ হাসিনা

জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। ’৭৫- এ আমার পরিবারের সবাইকে হত্যার পরও ছোটবোন রেহানার সঙ্গে আলাপ করে দেশে ফিরে এসেছিলাম।”

শেখ হাসিনা বলেন, “’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি খালেদা জিয়া নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তা মানুষ মানেনি। আন্দোলনের কারণে তখন খালেদা জিয়া বাধ্য হয়েছিল আবার ভোট দিতে। এরপর আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি। তারপর আজকের এই বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সক্ষমতায় আসার পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাক্ষরতা হার বাড়ানো, রাস্তা-ঘাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন করেছি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত আসার পর দেশ আবার পিছিয়ে যায়।”

শেখ হাসিনা বলেন, “সে সময় দেশের স্বার্থে আপোস না করার কারণে আওয়ামী লীগ সক্ষমতায় আসতে পারেনি। আমার লক্ষ্যই ছিল জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না।”
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলটির ২২তম জাতীয় সম্মেলনে ২৪ ডিসেম্বর এসব কথা বলেছেন শেখ হাসিনা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার