Advertisement Placeholder

তুষারঝড়ে নাকাল নিউইয়র্ক, ২৮ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুষারঝড়ে নাকাল নিউইয়র্ক, ২৮ জনের মৃত্যু

শীতকালীন তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বাফেলোর বাসিন্দা ছিলেন। এ বছর তুষারঝড়ে এখন পর্যন্ত নিউইয়র্কে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানায় বিবিসি। পুরো উত্তর আমেরিকা এই ঝড়ে নাকাল হচ্ছে।

নিউইয়র্ক রাজ্যের এক কর্মকর্তা জানান, তুষারঝড়ে সড়কে কয়েক ইঞ্চি পুরো বরফ জমে যাওয়ায় অনেক মানুষকে দুইদিনের বেশি সময় গাড়িতে আটকা পড়ে থাকতে হচ্ছে। ঝড়ের প্রকোপ আরো বাড়বে এবং মঙ্গলবার নয় ইঞ্চির বেশি পুরু বরফ পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত এই ঝড় চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারির অনুমতি দিয়েছেন। জরুরি অবস্থা জারি হলে নিউইয়র্ক রাজ্যকে কেন্দ্র থেকে সহায়তা প্রদান করা হবে। এক টুইটে বাইডেন লেখেন, ‘‘ছুটির এই সপ্তাহান্তে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য আমার হৃদয় থেকে সমবেদনা জানাচ্ছি।”

প্রতিবেশী নিউ জার্সি রাজ্য থেকে নিউইয়র্কে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। সড়কে পুরু বরফ জমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্যোগপূর্ণ এলাকায় জরুরি সেবার গাড়িগুলো পৌঁছাতে পারছে না বলে জানান রাজ্য গভর্নর ক্যাথি হচুল।

তিনি বলেন, কোথাও কোথাও জরুরি সেবার গাড়িগুলোই সড়কে আটকা পড়ে আছে। কর্মকর্তারা জানান, জরুরি সেবাকর্মীরা রাস্তায় আটকা পড়ে থাকা প্রতিটি গাড়ি পরীক্ষা করে দেখছেন সেখানে কেউ জীবিত আছেন কিনা বা মৃতদেহ পড়ে আছে কিনা তা দেখছেন।

তুষার ঝড়ের কারণে সোমবার যুক্তরাষ্ট্রে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে। আবহাওয়া অফিস থেকে আরো কয়েকদিন এই আবহাওয়া বিরাজ করবে বলে জাননো হয়েছে। জনগণকে এই সময়ে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে প্রায় আড়াই লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে ধীরে ধীরে আর সংযোগ মেরামত করা হয়। ভারমন্ট, ওহাইও, মিজৌরি, উইসকনসিন, কানসাস এবং কলরাডো থেকেও তুষারঝড়ের কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে। সাউথ ফ্লোরিডায় তাপমাত্রা অনেক নেমে গেছে। পশ্চিমের রাজ্য মন্টানায় তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার