Advertisement Placeholder

অংশীদা‌রিত্ব অব্যাহত রাখার বার্তা : নতুন বছরের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অংশীদা‌রিত্ব অব্যাহত রাখার বার্তা : নতুন বছরের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে নতুন বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে মার্কিন দূতাবাস উন্মুখ বলেও বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত। রবিবার (১ জানুয়ারি) নববর্ষের শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, আপনাদের অসাধারণ এই দেশটিতে (বাংলাদেশ) আমার প্রথম বছরে সুশীল সমাজ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী, সব দলের রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কর্মরত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি।

রাষ্ট্রদূত বলেন, আপনাদের উষ্ণতম আতিথেয়তার জন্যও আমি কৃতজ্ঞ এবং আমি বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দইসহ হরেক রকম খাবারের স্বাদ উপভোগ করেছি। নতুন বছরে আমরা আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার