Advertisement Placeholder

পানি ও জলবায়ু ইস্যুতে ঢাকায় ৪ জানুয়ারি থেকে আন্তর্জাতিক সম্মেলন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পানি ও জলবায়ু ইস্যুতে ঢাকায় ৪ জানুয়ারি থেকে আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশের পানি ও পরিবেশ নিয়ে ঢাকায় ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল’র বলরুমে ‘ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভস অন ওয়াটার রিসোর্সেস এ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’ শীর্ষক তিনদিনের একাদ্বশতম সম্মেলন (১১ঃয ওচডঊ ঈড়হভবৎবহপব ) ৪ জানুয়ারি শুরু হচ্ছে। আয়োজন করবে যৌথভাবে ‘এনভায়রনমেন্টাল এ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইন্সটিটিউট অব আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স’ ও ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ (বুয়েট)। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও একাধিক মন্ত্রীসহ বিভিন্ন দেশের বিশিষ্ট পানি ও পরিবেশন বিশেষজ্ঞরা এতে কিনোট স্পীকার হিসেবে যোগ দেবেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ, দেশের পানি ও পরিবেশ সমস্যা ও সমাধান নিয়ে আলোচনার পাশাপাশি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা হবে। পাশাপাশি নবনির্মিত পদ্মা সেতুর বিষয়ে বিশ্বের পানি বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি এবং এই সেতু নির্মাণের মাধ্যমে মানুষের জীবন-মানের উন্নয়ন ও কল্যাণে পথ সুগম হয়েছে যা দৃশ্যমান হয়েছে আন্তর্জাতিক মহলের সাইটেশন প্রাপ্তিতে-তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে ।

সম্মেলনের চেয়ারপার্সন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার সোমবার (২৬ ডিসেম্বর) নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি ক্যাফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সম্মেলনের প্রেক্ষাপট ও গুরুত্ব বিষয়ে বিস্তারিত তুলে ধরে ড. সুফিয়ান খন্দকার বলেন, ইতিপূর্বে এ ধরনের ১০টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এটি হচ্ছে ১১তম সম্মেলন। ঢাকার পাশাপাশি একইসময়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দিনব্যাপী সম্মেলনের ভেনু হচ্ছে ‘এএসসিই হেডকোয়ার্টার্স ইন রেসটন’। ঢাকার সম্মেলনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, নেদারল্যান্ড, জার্মানী, হংকংসহ বিভিন্ন দেশের প্রায় ৩০০ পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ ও ‘এনভায়রনমেন্টাল এ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইন্সটিটিউট অব আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স’র প্রেসিডেন্ট (ইলেক্ট) প্রফেসর ড. শার্লি ক্লার্ক, বুয়েট-এর ভিসি প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, এএসসিই’র প্রেসিডেন্ট মারিয়া লেহম্যান প্রমুখ। এছাড়াও অন্যান্য সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, প্রফেসর ড, রেজানুর রহমান, ড. শিবলী সাদিক, প্রফেসর ড. মনসুর রহমান, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ড. শামীম বসুনিয়া, মেজর জেনারেল (অব) আবু মাসুদ মোহাম্মদ সাঈদ, প্রফেসর ড. মিজান আর খান,ড. কামরুল হাসান, ড. মারিয়া লেহমেন, ড. সত্যপ্রসাদ মজুমদার, সাংবাদিক শরাফ আহমেদ, ফজলে আজিম সহ বিশেষজ্ঞগণ।

ড. সুফিয়ান খন্দকার জানান, বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একটি সেশনে চেয়ার থাকবেন। উদ্বোধরী প্লেনারি সেশনে প্রধান অতিথির ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো জানান, ঢাকায় সম্মেলনে অংশগ্রহন করতে আগ্রহীদের ৫০০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। উল্লেখ্য, এর আগের সম্মেলনগুলো হয়েছে এশিয়া, নর্থ আফ্রিকা, সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৭৭ দেশের দেড় লক্ষাধিক সিভিল ইঞ্জিনিয়ারের সমন্বয়ে ১৯৫২ সাথে প্রতিষ্ঠিত ‘দ্য আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারস’ হচ্ছে এ বিশ্বে সবচেয়ে পুরনো একটি সংগঠন-যা মানুষের সার্বিক কল্যাণে রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে পরামর্শ দিয়ে আসছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার