Advertisement Placeholder

১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ-মিছিল করবে বিএনপি

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ-মিছিল করবে বিএনপি

১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ এবং মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা এবং কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার