Advertisement Placeholder

আওয়ামী লীগ ইসলামের খেদমত করে : শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ ইসলামের খেদমত করে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ইসলামের খেদমত করে। ইসলামিক ফাউন্ডেশন, মাদরাসা বোর্ড গঠন করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, তার জন্য অধিকার আদায় করে নিয়ে তুরাগ নদীর তীরে ইজতেমার জায়গা করে দিয়ে গেছেন জাতির পিতা।

আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মসজিদের ইমামদের প্রতি আহ্বান রেখে শেখ হাসিনা বলেন, ‘ধর্ম নিয়ে কেউ যাতে কাউকে বিভ্রান্ত করতে না পারে ও মানুষের মধ্যে যাতে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ তৈরি হয় এসব বিষয়ে মসজিদে বয়ানে তুলে ধরেন। খাদ্যে ভেজাল দেওয়া ও মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম ঠিক মতো পালন করেন সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী, শরিয়তপুর জেলা সদর মসজিদ ও কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলা মসজিদের সঙ্গে যুক্ত হয়ে মডেল মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার