Advertisement Placeholder

হাইকোর্টে জামিন পেলেন খায়রুল কবির খোকন-ফজলুল হক মিলন

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাইকোর্টে জামিন পেলেন খায়রুল কবির খোকন-ফজলুল হক মিলন

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

আদালত তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলায় করে পুলিশ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার