
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ২০১ বার পঠিত | পড়ুন মিনিটে

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
সকল ভেদাভেদ ভুলে হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী বিএনপির দাবি আদায়ের সংগ্রামে যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ থাকার সংকল্পে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৭তম জন্মদিন পালন করলেন যুক্তরাষ্ট্রে বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীরা। পৃথক পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করায় সমগ্র কম্যুনিটিতে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিতদের মধ্যে অঘেষিত এক ঐক্য দৃশ্যমান হয় বলে অনেকে মন্তব্য করেছেন। সকলেই বিএনপির ১০ দফা কর্মসূচির সমর্থনে মার্কিন রাজনীতকদের সাথে দেন-দরবার শুরুর কথা জানিয়েছেন। অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের মানুষ আজ লুটেরা শ্রেণীর কাছে জিম্মি। গণতন্ত্রের নাম-নিশানা নেই। তাই বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্যেই নবউদ্যমে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এ উপলক্ষে ১৯ জানুয়ারী বৃহস্পতিবার জ্যাকশন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদে নিউইয়র্ক ষ্টেট বিএনপির আহব্বায়ক অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলেন সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনায় অংশগ্রহণকারিগণের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সহ সভাপতি আনোয়ার হোসেন, লং আইল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা ও জাসাসের কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর দক্ষিনের আহব্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, যুগ্ম আহব্বায়ক নাসিম আহমমেদ, বদরুল হক আজাদ, মোতাহার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ার কাউসার, আশরাফ হোসেন, আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, সদস্য জহির, গোলাম হোসেন, শমিক দলের সভাপতি এস এম জাহাঙ্গীর. শমিক দলের সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম, যুবদলের মনির হোসেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফোরামের সাধারন সম্পাদক মিনহাজুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম মৌলানা ছিদ্দীকুর রহমান ।
মহানগর (দক্ষিণ) বিএনপি
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টে ২২ জানুয়ারি রোববার সন্ধ্যায়। সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য-সচিব সাবেক ছাত্রনেতা মোঃ বদিউল আলম এবং তাকে সহযোগিতা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য-সচিব এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক খলকুর রহমান। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক রেজবুল কবির এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। স্বাগত বক্তব্য রাখেন জন্মবার্ষিকী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক স্টেট শাখার আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির অন্যতম সিনিয়র সদস্য বরিশাল জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাফর তালুকদার, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, শাহাদাত হোসেন রাজু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, অন্যতম সদস্য জামালুর রহমান চৌধুরী, আব্দুল মান্নান হোসাইন, কৃষিবিদ সোলাইমান। আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঁংগীর এম আলম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন মিয়াজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাজহারুল হক মিরন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট জিয়াউর রহমানের জীবনের নানান দিক আলোকপাত করে তার আদর্শ ধারন করে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশে ও প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির সমাপনি বক্তব্যে সেলিম রেজা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাবিবুর রহমান সেলিম রেজা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সুলতান আহমেদ ভূঁইয়া, শরিফ চৌধুরী পাপ্পু, লিয়াকত আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, কামাল হাওলাদার, জামাল হোসেন, সুমন সরদার, সেলিম মিয়া, মুস্তাক আহমেদ, মমতাজ উদ্দিন, ইসহাক খান, মেহেদি হাসান, আলামিন, আলী আরশাদ, সোলাইমান, সুলতান মাহমুদ সিদ্দিকী, মোঃ শাজাহান, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ ইসলাম, রেজা, মুস্তাফি রহমান, আইনুল হক, হোসেন, আবুল কালাম ,আব্দুল আহাদ, হাজী জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অরিক প্রমুখ।
সম্মিলিত দোয়া-মাহফিল : বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, জাসাসের সম্মিলিত উদ্যোগে ২২ জানুয়ারি রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অংগ সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীরা। অর্থাৎ দলের সকলের মধ্যেকার অঘোষিত এক ঐক্যের প্রতিফলন ঘটে এ মাহফিলে নেতাদের মধ্যে ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপির স্বাধীনতা দি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর সমাবেশে আব্দুল লতিফ সম্রাট। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বসের সুবর্ণ জয়ন্তি উদযাপন পরিষদের সদস্য-সচিব মিজানুর রহমান ভুইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, বিএনপি নেতা মোশারফ হোসন সবুজ এবং আব্দুস সবুর, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা শাহ আলম, আমানত হোসেন আমান ও আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্য-সচিব জাহাঙ্গির সরওয়ার্দি। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন আবুল কালাম, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর হোসেন, সাইদুর রহমান ডিউক, শাহবাজ আহমেদ, সাইফুর খান হারুন, নুর আলম, জাবেদ উদ্দিন, এমদাদ তরফদার প্রমুখ। নেতৃবৃন্দ তাঁদের সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচির সমর্থনে যুক্তরাষ্ট্রে জোরদার তৎপরতা চালানোর সংকল্প ব্যক্ত করেন। আর এর মধ্যদিয়েই প্রয়াত নেতার আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে বলে উল্লেখ করেন।



