Advertisement Placeholder
জাতিসংঘ মহাসচিবের তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা

‘বৈশ্বিক স্থিতিশিলতার স্বার্থে সকলকে সোচ্চার হতে হবে’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বৈশ্বিক স্থিতিশিলতার স্বার্থে সকলকে সোচ্চার হতে হবে’

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজ ৬ ফেব্রুয়ারি সোমবার নিউইয়র্কে বিশ্ব পরিস্থিতির আলোকে (স্টেট অব দ্য ওয়ার্ল্ড) চলতি বছরের রোডম্যাপ প্রসঙ্গে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিগণের সাধারণ অধিবেশনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গোটাবিশ্বকে সংঘাতে লিপ্ত করতে পারে।

অর্থাৎ মহাসচিব তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা প্রকাশ করেছেন। মহাসচিব সকলের প্রতি উদাত্ত আহবান জানান, ‘শান্তি, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ত্বরান্বিত, জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ সুসংহত করার দায়িত্বটি পালনে কালক্ষেপণের অবকাশ নেই। আর এটি করতে হবে বর্তমানের জন্যে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরের স্বার্থে। বক্তব্যকালে মহাসচিব বলেন, বিশ্ব-মানবতা আজ বিপর্যয়ের মুখে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব, ক্রমাগতভাবে পারমানবিক হুমকি বৈশ্বিক সামাজিক রীতিসমূহকে অবজ্ঞার মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়েছে। তাই বৈশ্বিক স্থিতিশিলতার স্বার্থে এই হুমকিগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করা জরুরী। গুতেরেস বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের জনগণের দুর্ভোগ চরমে উঠিয়েছে, যা বৈশ্বিক সংকট বাড়িয়েছে। শান্তির প্রত্যাশাকে ধুলিসাতের পথে নিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতি আরো রক্তপাতের আশংকা প্রবল করছে। গুতেরেস বলেন, আমি ভয় করছি যে, বিশ্ব সহসা একটি বৃহত্তর যুদ্ধে লিপ্ত হতে পারে। আর এমনটি ঘটতে যাচ্ছে কারো কারো কান্ডজ্ঞানহীন আচরণে। জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে ভিত্তি করে এ বছরই সদস্য রাষ্ট্রসমূহকে যথাযথ ভ’মিকায় অবতীর্ণ হবার তাগিদ দিয়েছেন মহাসচিব। ‘যেহেতু আমরা চলতি বছরের জন্যে অগ্রাধিকার তালিকা তৈরীর কথা ভাবছি, সেজন্যে আমাদের চূড়ান্ত অগ্রাধিকার অর্জনের জন্যে একটি নিরাপদ, আরও শান্তিপূর্ণ, আরও টেকসই বিশ্ব প্রতিষ্ঠায় মনোনিবেশ করতে হবে’-উল্লেখ করেন গুতেরেস।

‘সুতরাং সময় থাকতেই আমাদেরকে সক্রিয় হতে হবে। এটা ভাবনার সময় নয়, কাজের সময়। আর সে কাজটি হতে হবে বাস্তবতার আলোকে, মানবতার প্রয়োজনে’। উল্লেখ্য, জাতিসংঘ সনদ, সংস্থাটির প্রতিষ্ঠার সংকল্প এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭৫ বছর পূর্তি হচ্ছে এবার। তার ভিত্তিতেই পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন মহাসচিব। ‘যখন আমি মানবাধিকারকে বিস্তৃত অর্থে দেখি-একুশ শতকের লেন্স দিয়ে-আমি শেষ প্রাপ্ত থেকে একটি রোডম্যাপ দেখতে পাই। আর তা হচ্ছে শান্তির অধিকার সুসংহত করার’-উল্লেখ করেন গুতেরেস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার