Advertisement Placeholder

‘বেলুন’ নিয়ে চীনের হুমকিতে সতর্ক যুক্তরাষ্ট্র, ধ্বংসাবশেষ ফেরত চেয়েছে বেইজিং

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বেলুন’ নিয়ে চীনের হুমকিতে সতর্ক যুক্তরাষ্ট্র, ধ্বংসাবশেষ ফেরত চেয়েছে বেইজিং

যুক্তরাষ্ট্রের আকাশে গত সপ্তাহে একটি গোয়েন্দা বেলুন উড়তে দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেন, এটি ছিল চীনের গোয়েন্দা বেলুন যেটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার উপর নজরদারি চালাচ্ছিল। যদিও চীন এ দাবি অস্বীকার করে। তারা জানায়, এটি আবহাওয়া বিষয়ক বেলুন। বেলুনের ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই এক পর্যায়ে গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র মিসাইল ছুড়ে আটলান্টিকে ভূপাতিত করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, চীনের কাছ থেকে গুপ্তচরবৃত্তিসহ নানান ধরনের চ্যালেঞ্জ পেয়ে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব হুমকি নিয়ে সতর্ক ও জ্ঞাত আছেন তারা।

যুক্তরাষ্ট্রের মন্টেনায় গত সপ্তাহে টানা কয়েকদিন একটি রহস্যময় বেলুন উড়তে দেখা যায়। বেলুনটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়। ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয় এটি গুলি করে ভূপাতিত করা হবে। কিন্তু বেলুনের ধ্বংসাবশেষ নিচে পড়ে সাধারণ মানুষ আহত বা ক্ষতিগ্রস্থ হতে পারেন এমন আশঙ্কা থেকে এই পরিকল্পনা প্রথমে বাদ দেওয়া হয়। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি ভূপাতিত করা হয়।

গোয়েন্দা বেলুন পাঠানোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন তার চীন সফর বাতিল করেন। তবে বেলুন ভূপাতিত এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের তীব্র সমালোচনা করেছে চীন।
এদিকে, ভূপাতিত করা বেলুনের ফেরত চেয়েছে বেইজিং। বেলুনের ধ্বংসাবশেষ চীনের অন্তর্ভুক্ত উল্লেখ করে দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র মাও নিং ৭ ফেব্রুয়ারি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার