Advertisement Placeholder

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র, আসাদকে নয়

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র, আসাদকে নয়

যুক্তরাষ্ট্র বলেছে ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়াকে সহায়তার জন্য অংশীদারদের সঙ্গে তারা কাজ করছে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তারা কোনো সহায়তা করবে না। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন স্টিফেন অ্যালেন। তিনি বলেন, বেশিরভাগ ক্ষতি বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকায় এবং সেখানে ইউএসএআইডির স্থানীয় অংশীদার উপস্থিত রয়েছে।

স্টিফেন অ্যালেন বলেন, তার সংস্থা যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ানদের সাহায্য করার জন্য ইতিমধ্যে যে সহায়তা ছিল তা নবায়ন করছে এবং আশ্রয় ও খাদ্য সরবরাহসহ উদ্ধার প্রচেষ্টা এবং অন্যান্য তাৎক্ষণিক প্রয়োজনের দিকে মনোনিবেশ করছে।
তবে অপারেশনাল নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা বেসরকারি গোষ্ঠীগুলোর নাম জানাননি।

সিরিয়ার আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সরাসরি কোনো পুনর্নির্মাণ সহায়তা দেবে না বলেও জানিয়েছে। দেশটিতে দীর্ঘ এক যুগ (১২ বছর) সংঘঠিত নৃশংস গৃহযুদ্ধের জন্য বাশার আল আসাদের জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প প্রতিবেশী সিরিয়াতেও আঘাত হানে। ‘হোয়াইট হেলমেট’ নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স মঙ্গলবার জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২০ জন এবং আহত মানুষের সংখ্যা ২৬০০-এ পৌঁছেছে। সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার