Advertisement Placeholder
একান্ত সাক্ষাতকারে বাংলাদেশ প্রতিদিনকে আতিক

আর্জেন্টিনা ফুটবল টিম ঢাকায় মরক্কো অথবা ইতালির সাথে খেলবে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনা ফুটবল টিম ঢাকায় মরক্কো অথবা ইতালির সাথে খেলবে

আতিকুর রহমান আতিক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিম বাংলাদেশে যেতে পারে জুন মাসে। ফ্রেন্ডলি ম্যাচের জন্যে তাদেরকে ঢাকায় নিতে ইতিমধ্যেই ফিফার লাইসেন্সধারি ‘ওয়ার্ল্ড ইলেভেন’র সাথে বাংলাদেশি আমেরিকান আতিকুর রহমান আতিকের নেতৃত্বাধীন ‘গ্লোবাল সিক্স’র একটি চুক্তি হয়েছে। সে আলোকে আতিকুর রহমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের সাথে কথা বলেছেন।

এ প্রসঙ্গে আতিকুর রহমান আতিক ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনকে জানান, সালাহউদ্দিন চাচ্ছেন জুন মাসে আর্জেন্টিনা টিমকে। এ অভিপ্রায়ে মরক্কো ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফৌজি লেকজাকে ইতিমধ্যেই কাজী সালাহউদ্দিন একটি চিঠি পাঠিয়েছেন। তাদের সাথে ম্যাচে অংশগ্রহণের জন্যে সালাহউদ্দিনের পছন্দ হচ্ছে মরক্কো ফুটবল টিম। সদ্যসমাপ্ত ফুটবল ওয়ার্ল্ড কাপে অংশ নিয়ে মরক্কো অসাধারণ ভূমিকা দেখিয়েছে। মুসলিম রাষ্ট্রের মধ্যে মরক্কোই একমাত্র টিম সেমি-ফাইনালে উঠেছিল। বাংলাদেশেও তারা সমধিক জনপ্রিয় বলে ফ্রেন্ডলি ম্যাচে মরক্কো থাকলে টিকিট বিক্রির পরিমাণও অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে আতিক আরো জানান, আর্জেন্টিনা জাতীয় দল বাংলাদেশে গেলে দুটি ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে। এর একটি ঢাকা এবং অপরটি চট্টগ্রামে করা হলে গোটাদেশের ফুটবল প্রেমিরা সন্তুষ্ট হতে পারবেন।

আতিক জানান, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোন সময় তাদেরকে নেয়া যাবে। আতিক উল্লেখ করেন, ৩০ জানুয়ারি আর্জেন্টিনার সাথে সমঝোতা চুক্তির সময় ভার্চুয়ালে বাংলাদেশ ও ক্রীড়া মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলামও অংশ নেন। ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কোটি বাংলাদেশীর প্রিয় এই দলকে ঢাকায় নিতে সরকারের নীতি-নির্দ্ধারকদের সাথেও আলোচনা চালাচ্ছেন বলে জেনেছি। সে লক্ষ্যে আমি ৮ মার্চ ওয়ার্ল্ড ইলেভেনের কর্মকর্তা আলতুরো আলেজ্রান্দ্রিক স্ট্যানেনিকসহ আর্জেন্টিনাস্থ বাংলাদেশি-আজেন্টিনা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলিম তালুকদারকে ঢাকায় যাবো। তার আগে মরক্কোর বিকল্প হিসেবে ইতালি টিমের সাথেও কথা বলবো। আতিক জানান, বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টিমকে বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার যে কোন দেশে ফ্রেন্ডলি ম্যাচের জন্যে নিয়ে যাবার চুক্তিপত্রে স্বাক্ষরের পর ভারত থেকেও অনেকে যোগাযোগ করছেন। তবে আমি চাই ফুটবলপ্রেমী বাঙালিদেরকে সবার আগে আপ্লুত করতে। উল্লেখ্য, ২০১১ সালে আরেকবার আর্জেন্টিনা দল ঢাকা এবং কলকাতায় দুটি ম্যাচে অংশ নিয়েছিল। আরো উল্লেখ্য, আর্জেন্টিনার বুয়েনসে ঐ চুক্তি সম্পাদনের পরই ‘ওয়ার্ল্ড ইলেভেন’র প্রেসিডেন্ট গুইলারমো টফোনি ( এঁরষষবৎসড় ঞড়ভড়হর) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় ফুটবল টিম শুধু ঢাকায় ফ্রেন্ডলী ম্যাচের জন্যেই যাবে না, একইসাথে অনূর্ধ্ব১৭ এবং অনূর্দ্ধ ২০ বছর বয়েসী ফুটবল টিমকে প্রশিক্ষণের ক্যাম্পও করা হবে। এছাড়া, আর্জেন্টিনা এবং বাংলাদেশের ফুটবল খেলোয়াড় বিনিময়ের ব্যবস্থাও হবে। বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে (ক্রিকেটের মত) নিতে সবধরনের সহযোগিতার দিগন্ত প্রসার করার অভিপ্রায়ে ঢাকায় একটি ট্রেনিং একাডেমি স্থাপনের কথাও ভাবছি।’ টফোনি উল্লেখ করেন, আমরা বাংলাদেশের ফুটবল প্রেমীদের আবেগ-অনুভ’তিকে সম্মান জানিয়ে ফুটবলের উৎকর্ষ সাধনে অঙ্গিকারাবদ্ধ। উল্লেখ্য, ওয়ার্ল্ড ইলেভেন হচ্ছে আর্জেন্টিনার অন্যতম একটি সংস্থা যা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে ১৯৯৯ সাল থেকে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক ‘গ্লোবাল সিক্স’ কোম্পানীর অধিকর্তা এবং চট্টগ্রামের সন্তান আতিকুর রহমান আতিক বেশ ক’বছর থেকেই ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র মাধ্যমে আর্জেন্টিনার সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করছেন। সে সুবাদেই বাংলাদেশের ফুটবলকে ক্রিকেটের ন্যায় আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে আরোহনের সংকল্প থেকে ওয়ার্ল্ড ইলেভেনের সাথে চুক্তিবদ্ধ হলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার