Advertisement Placeholder

শিগগিরই জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার আবেদন করবে ফিলিস্তিন

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিগগিরই জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার আবেদন করবে ফিলিস্তিন

শিগগিরই জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য আবেদন করবে ফিলিস্তিন। কায়রোতে আরব লীগের এক বৈঠকে এ কথা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের একটি অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনবাসীর মর্যাদা ও অধিকার আদায়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাব। জেরুজালেমের প্রতি ইঙ্গিত করে আব্বাস বলেন, একে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব।

তিনি আরও বলেন, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান দাবি করবে।

কায়রোতে রবিবার বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়। এতে ‘ইসরায়েলের পদ্ধতিগত নীতির’ নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমের ‘আরব এবং ইসলামিক সংস্কৃতি ও পরিচয়’ ‘বিকৃত ও পরিবর্তন’ বলে উল্লেখ করা হয়।

ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিটিতে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার