Advertisement Placeholder

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে, হাসপাতালে ১৯ হাজারের অধিক

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে, হাসপাতালে ১৯ হাজারের অধিক

গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ হাজার ৬৪৩জন বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আলজাজিরা। এদিকে, তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সিএনএন জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়ে দেশটিতে অন্তত ১৯ হাজার ৩০০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩ হাজার ৬৩৬ জন ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন।

আলজাজিরার খবরে জাতিসংঘ ও সিরিয়ার আসাদ সরকারের বরাতে বলা হয়েছে, সিরিয়ায় সর্বশেষ খবর পর্যন্ত অন্তত ৫ হাজার ৮১৪ জন নিহত হয়েছেন।

গত ৬ ফেব্রুয়ারি সংঘটিত স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে চলছে উদ্ধারকাজ। এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে প্রাণহানির সংখ্যা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া মাঝে মাঝে যেকজনকে উদ্ধার করা হচ্ছে, তাদের দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসা।

সিএনএন’র খবরে বলা হয়েছে, তুরস্কে ভূমিকম্পে আহতদের মধ্যে ৮ হাজার ৮৫১ জন রোগীকে অস্ত্রোপচার করতে হয়েছে। আর চিকিৎসা শেষে কয়েকজন হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, ভূমিকম্পে ফলে অন্তত ১ হাজার ৩৬২টি শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পরিবার ও সমাজসেবা মন্ত্রী দিরিয়া ইয়ানিক।

তবে এরইমধ্যে ৩৬৯টি শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭৯২টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরের পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক এবং সিরিয়া। তারপর অন্তত ১০০বার জোরালো আফটার শকে কাঁপে দুই দেশের মাটি। ভূমকম্পে সর্বশেষ খবর পর্যন্ত ৩৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার