Advertisement Placeholder

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে : ওবায়দুল কাদের

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে : ওবায়দুল কাদের

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। আন্দোলনে বিএনপি ব্যর্থ। নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই। সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জয়লাভ করবো, ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অনেক কিছু দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন এক মাস আমার কোনো হুশ ছিল না। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে মৃত্যু থেকে ফিরে এসেছি। টানা ১৪ বছর ধরে আমি মন্ত্রী। টানা তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন।

এরপর ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ২৩টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এছাড়া নিজের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের হাতে বৃত্তি তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম খাইরুল আনম চৌধুরী সেলিম, বসুরহাট পৌরসভা মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার