Advertisement Placeholder

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সেলর ডেরেক শোলে

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সেলর ডেরেক শোলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমত রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় দু’দিনের সফরে ঢাকায় পৌঁছান শোলে। বুধবারই তার সফর শেষে ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের। মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার