
প্রতিদিন ডেস্ক | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো অযোগ্যতা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ সব কথা বলেন সিইসি। এ সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে বিতর্ক হচ্ছে তা অনাকাঙ্খিত ও অনাবশ্যক।
উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। এদিন নির্বাচন ভবনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আসছে ২৩ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকবেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।



