
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তব্য দেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে তখন একটি মহল বিদেশে বসে লাগাতার প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিহত করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের মেগা প্রকল্পসহ সকল উন্নয়ন কর্মকান্ড মানুষের সামনে তুলে ধরতে হবে। নাছিম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা মুক্তিযুদ্ধের দল বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
নিউইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ঢাকা থেকে ভাচুয়ালে প্রধান অতিথির ভাষণে নাছিম এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। বেঁচে থাকলে অন্যান্য আসামীর সঙ্গে তাঁরও মৃত্যুদন্ড হত।’
নাছিম বিশেষভাবে উল্লেখ করেন, নিউইয়র্ক স্টেট একটি গুরুত্বপূর্ণ স্টেট। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে এলে স্বাধীনতা বিরোধী শক্তি অনাকাংখিত পরিস্থিতি তৈরি করতে চায়। আর তাই নিউইয়র্ক স্টেটকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে একটি বলয় তৈরি করতে হবে। স্বাধীনতা বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
এর আগে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন,জাতির ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। স্বেচ্ছাসেবকলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন। এই সংগঠনের নেতা-কর্মীরা প্রিয় নেত্রীর পরিক্ষিত সৈনিক। তিনি বলেন, স্বেচ্ছাসেবকলীগের সকল কমিটি সম্মেলনের মাধ্যমেই গঠিত হবে।
ভার্চুয়ালে যোগ দিয়ে সম্মেলনের প্রধান বক্তা এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, প্রবাস জীবনের চরম বাস্তবতার মাঝেও এত সুন্দর সম্মেলন এটাই প্রমাণ করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব জায়গাতেই ঐক্যবদ্ধ। তিনি করোনা মহামারীসহ দেশের সকল দুর্যোগে, মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকান্ড বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমাদের এসব কাজের প্রশংসা করেছেন আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোহাম্মদ আলী মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রন্জন কর,স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা ইন্জিনিয়ার সুব্রত তালুকদার,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভূঁইয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমন্বয়কারী হিন্দাল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আবুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, উপ আন্তর্জাতিক সম্পাদক মো: ওহিদুজ্জামান লিটন, সাবেক কার্যকরী সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারজার, কার্যকরী সদস্য কামাল হোসেন রাকিব, সদস্য পিনু চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ উদ্দিন, সহ সভাপতি মাহবুব রহমান, হাসান জিলানী, মো: জাহিদ মিয়া, যুগ্ম সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া জামান, আনিসুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মুরাদ, শামীম আলামিন, প্রচার সম্পাদক সাইফুল আলম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ।



