Advertisement Placeholder

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আ. রউফ চৌধুরী আর নেই

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আ. রউফ চৌধুরী আর নেই

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

আ. রউফ চৌধুরীর নামাজের জানাজা (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হওয়ার কথা।

এদিকে, র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এক শোক বার্তায় আহমেদ আকবর সোবহান বলেন, ‘আ. রউফ চৌধুরীর মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ এবং আমার পক্ষ থেকে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। তাঁর জীবন, আদর্শ এবং কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আ. রউফ চৌধুরীর বিদেহী রূহের মাগফিরাত কামনা করি।’ ‘আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’

শোক বার্তায় আরো বলা হয়, আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে মরহুমের পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার