Advertisement Placeholder

‘মস্কোকে জানিয়েই’ কিয়েভে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মস্কোকে জানিয়েই’ কিয়েভে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২০ ফেব্রুয়ারি) হঠাৎ করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। বাইডেন সেখানে পাঁচ ঘণ্টার মতো অবস্থান করেন এবং প্রেসিডেন্ট প্রাসাদে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনও করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিবিএস

মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতেই রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন সুলিভান।

তিনি বলেছেন, ‘আমরা রাশিয়াকে অবহিত করি প্রেসিডেন্ট কিয়েভে যাবেন। দ্বন্দ্ব পরিহারের উদ্দেশ্যে আমরা এ ব্যাপারে তাদের জানিয়েছিলাম। তবে তাদের সঙ্গে কী কথা হয়েছে বা তারা কি জবাব দিয়েছে এ বিষয়টি আমি প্রকাশ করতে পারব না। কারণ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, প্রেসিডেন্টের সফরের বিষয়ে রাশিয়াকে অবহিত করা হয়েছিল।’

এদিকে, জো বাইডেনের এ সফরকে ‘অভাবনীয়’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। তারা বলেছে, যখন আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চলছিল তখনও তৎকালীন মার্কিন প্রেসিডেন্টরা যুদ্ধবিধ্বস্ত সেসব দেশে গিয়েছিলেন। কিন্তু তাদের সফরের সময় ইরাক এবং আফগানিস্তানে অসংখ্য মার্কিন সেনা উপস্থিত ছিলেন। কিন্তু বাইডেনই একমাত্র প্রেসিডেন্ট যিনি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে গিয়েছেন, যেখানে তাদের একজন সেনাও নেই।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হবে। এর বছরপূর্তি সামনে রেখেই কিয়েভে আকস্মিক সফর করেন বাইডেন। সেখান থেকে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে যান মার্কিন প্রেসিডেন্ট।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার