Advertisement Placeholder

এপ্রিল বা মে-তে রাশিয়া সফর করবেন শি জিনপিং : ওয়াল স্ট্রিট জার্নাল

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এপ্রিল বা মে-তে রাশিয়া সফর করবেন শি জিনপিং : ওয়াল স্ট্রিট জার্নাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফর করার চিন্তাভাবনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আসছে এপ্রিলের যেকোনো সময় বা মে মাসের শুরুতে চীনা প্রেসিডেন্টের এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে। সফরের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রতিবেদনটি তৈরি করে মার্কিন ওই গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাসের মধ্যে রাশিয়ায় যেতে পারেন শি জিনপিং। ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় আলোচনার অংশ হিসেবে এ সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়েও শি জিনপিং পুতিনের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার চলমান হামলার মধ্যে শি জিনপিংয়ের এ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলে বিশ্লেষকদের অভিমত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মস্কো-কিয়েভ সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ইতি টানা যায় কিভাবে এ বিষয়টি শির সফরে অগ্রাধিকার পাবে। ওই সংঘাতের শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে নিজেদের তৎপরতা চালিয়ে যাচ্ছে বেইজিং। তবে এ ধরনের তৎপরতা সংঘাতের সমাধানের লক্ষ্যে চূড়ান্তভাবে সফলতা বয়ে আনবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষজ্ঞরা।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হবে। এ নিয়ে ইতোমধ্যে ওয়াশিংটন-মস্কোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার