Advertisement Placeholder

কংগ্রেসে গ্রেস মেং-এর প্রস্তাব ২১ ফেব্রুয়ারির স্বীকৃতির জন্যে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কংগ্রেসে গ্রেস মেং-এর প্রস্তাব  ২১ ফেব্রুয়ারির স্বীকৃতির জন্যে

কংগ্রেসওম্যান গ্রেস মেং।

২১ ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কংগ্রেসনাল স্বীকৃতির জন্যে এবারও কংগ্রেসওম্যান গ্রেস মেং (ডেমক্র্যাট) প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেন। বাংলাদেশ এবং প্রবাসী বাঙালিদের জন্যে দিনটি বিশেষ তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ বিধায় তা বহুজাতিক এ সমাজেও যথাযথ মর্যাদায় উদযাপন করা দরকার।

মাতৃভাষা রক্ষায় সভ্য সমাজের অনেক কিছু করার আছে বলেই ইউনেস্কো এবং পরবর্তীতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ ফেব্রয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে নির্ধারণ করেছে। গ্রেস মেং এ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ভাষাগত বৈচিত্র এবং বহুভাষাবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা দ্বারা ১৯৯৯ সালের নভেম্বরে প্রথম স্বীকৃত হয়। এটি প্রতি বছর ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের রক্তঝরা দিনের স্মরণে পালিত হয়, যেখানে বাংলাকে পাকিস্তানের জাতীয় ভাষা হিসাবে গ্রহণ করার দাবিতে চলমান আন্দোলনে বাংলাদেশের ছাত্রদের হত্যা করা হয়েছিল। ঢাকা, বর্তমানে বাংলাদেশের রাজধানী, সে সময় পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল।
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ এবং বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকানদের জন্য অনেক অর্থবহ,” বলেছেন কংগ্রেসওম্যান মেং। “আমি এর গুরুত্বের উপর আলোকপাত করার জন্য এই রেজ্যুলেশনটি পুনরায় উত্থাপন করতে পেরে গর্বিত, এবং আমি আবারও প্রতিনিধি পরিষদের মাধ্যমে এদিনটিস যথাযথ মর্যাদায় পালন করার জন্য উন্মুখ হয়ে আছি।
গ্রেস মেং উল্লেখ করেন, এ ধরনের প্রাণবন্ত বাংলাদেশী আমেরিকান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয়, এবং আমি এখানে কুইন্স এবং সারাবিশ্বে যারা দিবসটি উদযাপন করছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার