Advertisement Placeholder

ঢাকায় যাচ্ছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় যাচ্ছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো সোমবার (২৭ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে ঢাকা যাচ্ছেন। এ সফরে তিনি ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক গভীর হয়। তখন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ ঢাকায় দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেন। সে লক্ষ্যেই আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর সামনে রেখে দেশটির নয়াদিল্লির দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৩০ জানুয়ারি ঢাকা সফর করেন। সে সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর চূড়ান্ত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার