Advertisement Placeholder

তিন দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধন করার কথা রয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে এদিন বিকেলে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।

সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় পুনরায় মিশন খোলার বিষয়ে গুরুত্ব দেয় আর্জেন্টিনা।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার