Advertisement Placeholder

গোয়েন্দাবৃত্তির অভিযোগ : যুক্তরাষ্ট্র ও কানাডার ফেডারেল অফিসে ‘টিকটক’ নিষিদ্ধ

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ০১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়েন্দাবৃত্তির অভিযোগ : যুক্তরাষ্ট্র ও কানাডার ফেডারেল অফিসে ‘টিকটক’ নিষিদ্ধ

কানাডার পর যুক্তরাষ্ট্রেও ফেডারেল কর্মচারিদের জন্যে নিষিদ্ধ করা হলো ‘টিকটক’। টিকটকের মাধ্যমে চীনারা যুক্তরাষ্ট্র ও কানাডার গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জোর গুঞ্জন উঠার পর এমন পদক্ষেপ গ্রহণ করা হলো। অতি সম্প্রতি চীনা বেলুন যুক্তরাষ্ট্র ও কানাডা সীমানার ভেতরে ঢুকে পড়ার পর এমন ধারনা বদ্ধমূল হয়ে উঠে। উল্লেখ্য, চীনা মালিকানাধীন ‘টিকটক’ খুবই জনপ্রিয় যুব সম্প্রদায়ের মধ্যে। যুক্তরাষ্ট্র ফেডারেল প্রশাসনের ৪০ লাখ কর্মচারিও এটি ব্যবহার করেন বলে জানা গেছে।

সকলকেই আগামী ৩০ দিনের মধ্যে তাদের কম্প্যুটার, মোবাইলসহ সবধরনের প্রযুক্তি থেকে ‘টিকটক’ মুছে ফেলার নির্দেশ জারি করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি রাতে। একইদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও অবিলম্বে সকল ফেডারেল কর্মকর্তা/কর্মচারিকে টিকটক মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং কানাডার লোকজনকে চীনের বিভ্রান্তিকর তথ্যকে বিশ্বাসযোগ্য করার ক্ষেত্রেও টিকটক অন্যতম একটি অবলম্বন হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞরা বলাবলি করছিলেন। উল্লেখ্য, বেইজিংয়ে অবস্থিত ‘বাইটড্যান্স’ হচ্ছে টিকটকের মালিক এবং তার সদর দফতর ২০২০ সালে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে।
জাতীয় নিরাপত্তার প্রশ্নে ফেডারেল এজেন্সীর সকল দফতরের কম্প্যুটার, মোবাইল থেকে আগামী ৩০দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটক’ মুছে ফেলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। উল্লেখ্য, গত বছরের শেষার্ধে কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে বলা হয়েছে যে, ফেডারেল সরকারের পক্ষ থেকে ৪ মিলিয়ন টেকনোলাজি ইস্যু করা হয়েছে। এগুলো কর্মকর্তা/কর্মচারিরা ব্যবহার করছেন। সবগুলোকে চীনা মালিকানাধীন প্রযুক্তি ‘টিকটক’ মুক্ত করতে হবে।

এখন হাউজে পররাষ্ট্র বিষয়ক কমিটির পক্ষ থেকে নয়া আরেকটি বিল উত্থাপনের চেষ্টা চলছে, যেখানে প্রেসিডেন্ট ক্ষমতা পাবেন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হওয়া সকল কম্প্যুটার, মোবাইলসহ প্রযুক্তি নির্ভর বস্তু থেকে চীনা মালিকানাধীন টিকটক-সহ সবকিছু মুছে ফেলার নির্দেশ জারি করতে। ফেডারেলের সকল সংস্থার কাছে সোমবার এ সংক্রান্ত স্মারক প্রেরণকারি ম্যানেজমেন্ট এ্যান্ড বাজেট অফিসের পরিচালক শ্যালান্ডা ইয়ং গণমাধ্যমকে বলেন, ফেডারেল আইটি ইক্যুইপমেন্ট থেকে টিকটকে ই-মেইল প্রেরণের প্রক্রিয়াকেও এখন নজরদারির আওতায় রাখতে হবে। আর এটি করতে হবে স্পর্শকাতর কোন তথ্য পাচার হওয়ার আগেই। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হতে পাওে আইন-শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা নিয়ে কর্মরতরা এবং নিরাপত্তা নিয়ে গবেষণারতরা। ফেডারেল প্রশাসনের সাথে চুক্তিবদ্ধ ঠিকাদারদেরকেও টিকটকের সাথে সম্পর্কচ্ছেদের সর্বোচ্চ সময় দেয়া হয়েছে ৯০ দিন। তবে নতুন করে যারা চুক্তিবদ্ধ হবেন তাদের জন্যে এ সময় হচ্ছে ১২০ দিন। ফেডারেল চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ক্রিস ডিরাশা বলেছেন, যুক্তরাষ্ট্রের ডিজিটাল ইনফ্র্যাকশ্চারের নিরাপত্তা এবং মার্কিনীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে বাইডেন প্রশাসনের অঙ্গিকারের পরিপূরক হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে এগার কোটি ৩০ লাখ মানুষ টিকটক ব্যবহার করছেন। এরমধ্যে মাত্র ৪০ লাখ ফেডারেল কর্মচারিকে নিষিদ্ধ করার সুফল আদৌ আসবে কিনা সে প্রশ্ন অনেকের।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার