Advertisement Placeholder

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬, আহত ৮৫

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬, আহত ৮৫

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬  জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৮৫ জন। বুধবার (১ মার্চ) ভোরে ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস দেশটির এক টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন। খবর ফ্রান্স ২৪ ও আল-জাজিরা।

খবরে বলা হয়, স্থানীয় খবর লরিসা শহরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এই দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছিল একাধিক ট্রেন।

ট্রেন দুটির মধ্যে একটি মালবাহী, অন্যটি যাত্রীবাহী। লরিসা শহরের হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২৫ জন গুরুতর আঘাত পেয়েছেন।

সেন্ট্রাল থেসালির আঞ্চলিক গভর্নর কস্টাস অ্যাগোরাসটোস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এটি খুবই শক্তিশালী সংঘর্ষ ছিল। এ ছিল এক ভয়াবহ রাত। দুর্ঘটনার সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। ট্রেনে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকারীরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কাজ করেছেন।

এদিকে, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। লরিসায় একাধিক হাসপাতালকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার