
প্রতিদিন ডেস্ক | বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বিএনপির উদ্দেশ্য বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সরকার ভালো কাজ করে থাকলে কেনো সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। উপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার। সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে।
বুধবার জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
মঈন খান আরও বলেন, একদিকে অর্থনৈতিক কষাগাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয় পড়বে দরিদ্রদের ওপর।



