
প্রতিদিন ডেস্ক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ৪ মার্চ সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি এলডিসি ৫ সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
উল্লেখ্য, কাতার অবস্থানকালে দেশটির আমিরের সঙ্গে ৮ মার্চ প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।



