Advertisement Placeholder

প্রেসিডেন্ট বাইডেনের শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার!

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেসিডেন্ট বাইডেনের শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার!

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তার সফল অস্ত্রোপচার করা হয়েছে। অর্থাৎ তার শরীর থেকে সফলভাবে ক্যান্সারের কোষ অপসারণ করেছেন চিকিৎসকরা। গত ৩ মার্চ হোয়াইট হাউসের পক্ষ এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসে বাইডেনের ব্যক্তিগত ফিজিশিয়ান কেভিন ওকনার জানান, ক্যান্সার কোষ সরাতে ফেব্রুয়ারি মাসেই প্রেসিডেন্ট বাইডেনের অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশনের মাধ্যমে তার বুকের চামড়ার একটি অংশ বাদ দেওয়া হয়েছে কারণ এ অংশে বাসা বেঁধেছিল ‘বাসাল সেল কার্সিনোমা’ যা একধরনের ত্বকের ক্যানসার।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করে ওই অংশটি বাদ দেওয়ায় বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন তিনি। তার এই মুহূর্তে আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার ধরা পড়তেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচারে সমস্ত ক্যানসারাস টিস্যু বাদ দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তার ওই অস্ত্রোপচারের ক্ষতস্থান সম্পূর্ণ সেরে উঠেছে। আপাতত ডার্মাটোলজিস্টদের কড়া তত্ত্বাবধানে থাকবেন বাইডেন। এখানে উল্লেখ্য, বাইডেনের বড় ছেলে বো বাইডেন ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ লড়াই করে ২০১৫ সালে মারা যান।

চিকিৎসকেরা আরও জানান, প্রেসিডেন্টের বুক থেকে ত্বকের একটি ছোট অংশ বাদ দেওয়া হয়েছে এবং তা বায়োপসির জন্য পাঠানো হয়েছে। ক্যান্সার শরীরে খুব বেশি ছড়িয়ে পড়েনি। গত ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের পর বাইডেনকে ‌ফিট সার্টিফিকেট দেওয়া হয়।

উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছরের এই ডেমোক্র্যাটিক নেতার স্বাস্থ্য নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। এর মধ্যেই এবার জানা গেল, ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০২৪ সালে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন জো বাইডেন। এখন পর্যন্ত বাইডেন নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা না করলেও, সম্প্রতিই তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন জানিয়েছেন, দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্টের লড়াইয়ে প্রার্থী হতে প্রস্তুত জো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার