Advertisement Placeholder

ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে। নগরীতে কোনো নজরদারি নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৮ মার্চ) নয়াপল্টনে বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যােগে বর্ণাঢ্য র‌্যালি শেষে এই কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গতকাল (৭ মার্চ) গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা ভয়াবহ। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দু’জন নারীও ছিলেন। সীতাকুণ্ড, সাইন্সল্যাবেও বিস্ফোরণ হয়েছে। কেন এসব ঘটনা ঘটছে? এর কারণ সরকারের যেসব বিভাগ হয়েছে যাদের এসব দেখার কথা, নজরদারি করার কথা তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত। যার ফলে এসব ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই। আর আগুনকে প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা নেই যার কারণে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটছে। আর মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে। আর এই শহরের বাতাস বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস।
তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সরকারি দলের নারীরা নির্যাতন করছে। আজকে দুঃখ হয়, কোনো নারী সংগঠনকে প্রতিবাদ করতে দেখিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার