Advertisement Placeholder

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন ২৫ জুন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মে ২০২২   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন ২৫ জুন

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব এবিপিসি’র বনভোজন অনুষ্ঠিত হবে ২৫ জুন শনিবার নিউইয়র্কের ক্রটন পয়েন্ট পার্কে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভায় জানানো হয়েছে যে, বনভোজনে ক্লাবের সদস্যরা সপরিবারে অংশ নেবেন। এছাড়াও থাকবেন কম্যুনিটির বিশিষ্টজনরা। আকর্ষণীয় পুরষ্কারের রাফল ড্র এবং সকল বয়সীদের জন্যে থাকবে বিনোদনমূলক খেলাধূলা। জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন মধ্যাহ্নভোজনের পর। অর্থাৎ দিনটিকে বিশেষ এক আমেজে ভরিয়ে রাখার নানা পরিকল্পনা রয়েছে।

ক্লাবের সভাপতি রাশেদ আহমেদ এবং সেক্রেটারি আবুল কাশেমের নেতৃত্বে সকলে সরব রয়েছেন বনভোজনকে সর্বাত্মকভাবে সফল করতে। উল্লেখ্য, আগের মতোই এবারের বনভোজনেও বীর মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার